আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু, অসীম করুণাময়।
১৯৩৭ সালে মহান আল্লাহর অশেষ কৃপায় ও অলি-আউলিয়ার দোয়া ও ত্যাগের ফসল হিসেবে এ মাদ্রাসার যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোজাফফর উদ্দিন করিমপুরী (রহঃ) তাঁর খলিফা হযরত সৈয়দ আনোয়ার কাশ্মীরি (রহঃ)-এর প্রেরণায় এ বিদ্যাপীঠ গড়ে তোলেন। প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে এলাকার দানশীল ও ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ এবং ত্যাগী আলেমসমাজের আন্তরিক অবদান আজও শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
অল্প সময়ে মাদ্রাসাটি ব্রিটিশ সরকারের স্বীকৃতি লাভ করে এবং আসাম শিক্ষা বোর্ডের অধীনে ফাজিল পর্যন্ত অনুমোদন পায়। পরবর্তীতে বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে কামিল স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত উন্নীত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে দেশের অন্যতম অগ্রণী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
এ প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য হলো—শিক্ষার্থীদেরকে খাঁটি ইসলামি জ্ঞান, আদর্শ ও নৈতিকতায় গড়ে তোলা, যেন তারা দুনিয়া ও আখেরাতে সফলতার পথে অগ্রসর হতে পারে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল্লাহর রহমত এবং শিক্ষকমণ্ডলী, অভিভাবক, দানশীল সমাজ ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এই মাদ্রাসা আরও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।
আমি আল্লাহর কাছে প্রার্থনা করি—এই প্রতিষ্ঠান যেন যুগে যুগে দ্বীনি শিক্ষা, গবেষণা ও নৈতিকতার আলো ছড়িয়ে যেতে পারে।
— অধ্যক্ষ
