সভাপতির বাণী

আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যিনি তাঁর অশেষ রহমত ও করুণায় এই মাদ্রাসাকে যুগে যুগে দ্বীনি জ্ঞানের আলো বিকশিত করার তাওফিক দিয়েছেন।

১৯৩৭ সালে হযরত মাওলানা মোজাফফর উদ্দিন করিমপুরী (রহঃ) এর হাতে এ বিদ্যাপীঠের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে দানশীল ব্যক্তিবর্গ, ত্যাগী শিক্ষক এবং ইসলামপ্রাণ জনগণের আন্তরিক সহযোগিতায় মাদ্রাসাটি দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়। তাঁদের অক্লান্ত পরিশ্রম ও অবদানের ফলেই এ প্রতিষ্ঠান আজকের এই মর্যাদার আসনে পৌঁছেছে।

অল্প সময়ের মধ্যে এ মাদ্রাসা ব্রিটিশ সরকারের স্বীকৃতি লাভ করে, পরে আসাম শিক্ষা বোর্ডের অধীনে ফাজিল স্তর পর্যন্ত অনুমোদন লাভ করে। বর্তমানে বাংলাদেশ সরকারের অনুমোদনে কামিল (স্নাতকোত্তর) স্তর পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে প্রতিষ্ঠানটি দেশের ইসলামি শিক্ষার অন্যতম অগ্রযাত্রায় অবদান রাখছে।

আমার দৃঢ় বিশ্বাস—এই মাদ্রাসার শিক্ষার্থীরা দ্বীনি ও দুনিয়াবী জ্ঞানে সমৃদ্ধ হয়ে আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখবে এবং দেশ ও জাতির উন্নয়নে পথপ্রদর্শক হবে।

আমি শিক্ষক, অভিভাবক, শুভানুধ্যায়ী ও দানশীল ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ জানাই, যাদের সহযোগিতা ও দোয়ার মাধ্যমে এ প্রতিষ্ঠান দিন দিন অগ্রসর হচ্ছে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি—এই বিদ্যাপীঠ যেন যুগের পর যুগ ইসলামের খেদমত ও নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

— সভাপতি
মোঃ মঈনুল হক (১৭৮৩৩)
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
ই-মেইল : adcrhabiganj@mopa.gov.bd
ব্যাচ (বিসিএস) : ৩৪