৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালন প্রসঙ্গে
শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার পক্ষ থেকে
আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ কৃপায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়েছে এবং দিনটিকে জাতীয় দিবসের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ দিন দেশে সাধারণ ছুটি পালিত হবে।
শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার পক্ষ থেকে আমরা এ দিবসের তাৎপর্য স্মরণ করি গভীর শ্রদ্ধার সাথে। ছাত্র-জনতার আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই গৌরবময় দিন জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আমাদের শিক্ষার্থীদের প্রতি আহ্বান—এই দিবস থেকে প্রেরণা নিয়ে ন্যায়, সত্য ও আলোর পথে অটল থেকে দেশ, সমাজ ও জাতির উন্নয়নে নিজেদের নিয়োজিত করা।
আসুন, আমরা সকলে মিলে শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই এবং বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অঙ্গীকার করি।
— শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা পরিবার
